প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ
ভেসে বেড়ায় মনের কোণে সেটাই বড়ো সুখ

কবিতাঃ সান্ত্বনা
কবিঃ রনী খাতুন
তাং- ২০/০৯/২০২৩ ইং
অনেক কাজের ভীড়েও যখন
প্রিয়জনের মুখ,
ভেসে বেড়ায় মনের কোণে
সেটাই বড়ো সুখ।
সান্ত্বনা বা উৎসাহ তার
যোগায় কাজের সাধ,
খুশির জোয়ার উথলে ওঠে
মানেনা তো বাঁধ।
কাজের পরে প্রাপ্তি আরও
পেলে আশিস্ বর,
তাঁর বিহনে অশ্রু ঝরে
ভাঙ্গে আশার ঘর।
আসছে ধেয়ে সেই শুভক্ষণ
থাকবে সে যে পাশ,
তাহার সাথেই ঘুরে আমি
করবো সুখের চাষ।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার