প্রথম বাংলা - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,বর্তমানে দেশে ৯.০৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। এ পরিমাণ মজুত গ্যাস দিয়ে প্রায় ১১ বছর দেশের চাহিদা মেটানো সম্ভব বলেও জানান তিনি।সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আও য়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
নসরুল হামিদ বলেন,বর্তমানে (জুন, ২০২২) দেশে মজুত গ্যাসের পরিমাণ ৯.০৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসি এফ)। সর্বশেষ (০১ জুলাই,২০২২) প্রাক্কলন অনুযা য়ী দেশে মোট উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুত (২পি) ২৮.৫৯ টিসিএফ।শুরু থেকে গত বছ রের ৩০ জুন পর্যন্ত দেশে ক্রমপুঞ্জিত গ্যাস উৎপাদ নের পরিমাণ প্রায় ১৯.৫৩ টিসিএফ। সে হিসেবে বর্তমানে (০১ জুলাই, ২০২২) উত্তোলনযোগ্য অব শিষ্ট মজুতের (২পি) পরিমাণ ৯.০৬ টিসিএফ।
দেশীয় গ্যাসক্ষেত্রসমূহ হতে দৈনিক গড়ে প্রায় ২২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে বিবেচনায় অবশিষ্ট মজুতকৃত গ্যাস দ্বারা প্রায় ১১ বছর বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব হবে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার