পঙ্কজ মিত্র,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই দিনের ব্যবধানে ৫ টি ঘরে ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন কৌশলে ঘরে উঠে নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। তবে পুলিশ বলেছেন এটা নিছক চুরির ঘটনা। বুধবার গভীর রাতে গ্রামবাসি মোবারক হোসেন (৫২) নামে এক ডা কাতকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৪ ডিসে ম্বর) আদালতে প্রেরণ করেছেন গ্রেপ্তারকৃত মোবারক হোসেন রাজাপুর উপজেলার গালুয়া নামক গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের হাবিব হাওলাদার ও নবী হোসেন হাওলাদারের ঘরে সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন কৌশলে উঠে নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষা ধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।
হাবিব হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম বলেন,৮ থেকে ১০ সদস্যের ডাকাত দল তাদের ঘরে উঠে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটে নেয়।এসময় প্রতিবাদের চেষ্টা করলে তাঁকে ও তার পুত্রবধূকে ডাকাত সদস্যরা মারধ র করে।
এদিকে এ ঘটনায় এলাকায় ব্যপক আতংকের সৃষ্টিহলে গ্রামবাসি সতর্কতা অবলম্বন করে।১২ ডিসেম্বর বুধবার ওই একই গ্রামের ইদ্রিস ফরাজি,বাদশা ফরাজির,স্বপ ন হাওলাদারের ঘরে ডাকাতি করে ফেরার পথে গ্রামবা সি টের পেয়ে ধাওয়া করে ডাকাত মোবারক হোসেন কে আটক করে। এঘটনায় পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা স্বপন হাওলাদার মঠবাড়িয়া থানায় একটি মাম লা দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সগীর হোসেন আকন বলেন আটককৃত ডাকাত মোবারক হোসেন স্বীকার করেছে তার সাথে আরও ৬ ব্যাক্তি ছিলো। তারা একসাথেই ডা কাতি করেছে বলে জানিয়েছে।মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম (মিডিয়া) বলেন,এগুলো নিছক চুরির ঘটনা। মোবারক হোসেনকে গ্রেপ্তারদেখি য়ে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তিনি কোন তথ্য দিতে চাননি তবে তিনি বলেন,বিষয়গুলো গুরু ত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
মঠবাড়িয়ায় সুবর্ণ নাগরিকের মাঝে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৩ জন সুবর্ণ নাগরিকেরমাঝে হুইল চেয়ার,ট্রাই সাইকেল ও ১ জনের হাতে ডিজিটালছড়ি এবং অসহায় ৪ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।১৩ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি সুবর্ণ নাগরিক ও বিভিন্ন অসহায় লোকজনের সাথে কুশল বিনিময় করার পাশাপশি বিভিন্ন খোঁজ-খবর নেন।
এর আগে তিনি উপজেলার তুষখালী আবাসন প্রকল্প পরিদ র্শণ করেন এবং দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করেন।পরে তিনি উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য বর্ধণের শুভ উদ্বে ধন করেন। দুপুর সাড়ে ১২ টায় পৌরসভা পরিদর্শণকরেন বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে ফুটবল ও সন্ধ্যায় প্রীতি ব্যাটমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবদুল কাইযূ ম,সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান,অতিরিক্তপুলি শ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ সাখাওয়াত হোসে ন,উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম,পৌর নির্বা হী কর্মকর্তা মোঃ হারুণ অর রশিদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,ওসি অপারেশন আব্দুল হালিম,বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মোঃ বাচ্চু আকন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান হুইল চেয়ার বিতরণ কালে বলেন, বর্তমান সরকার দেশের গৃহহীনদের জমিসহ ঘর দিয়েছেন।
বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। প্রতি বন্ধিদের সম্মন দেখিয়ে সুবর্ণ নাগরিক নাম রেখেছেন সর কার দেশের সার্বিক উন্নয়নের কাজ করছেন। দেশে আজ কোন খাদ্য ঘাটতি নেই,কোন মানুষ গৃহহীন নেই। জেলা প্রশাসক আরও বলেন,সরকারের এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার