প্রথম বাংলা - ময়মনসিংহে চায়না মোড় টোল প্লাজায় নিকটে শনিবার সন্ধ্যা রাতে ট্রাক ড্রাইভারের সাথে মাইক্রোবাসের লোকদের হাতাহাতি শুরু হলে তিনটি মাইক্রোতে থাকা গাড়ির বহরে লোকজনের হৈচৈ শুনে স্থানীয় লোকজন ঘটনা দেখতে এবং ফিরাতে এগিয়ে আসলে মাইক্রতে থাকা লোকগুলো ধরালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে ঘটনাস্থলে ৫/৬ জন আহত হয় একজন নিহত হয় বলে জানা গেছে।
নিহত ছেলেটির নাম রাকিব (২২) এছাড়াও দুজন জখমী শহিদ ড্রাইভার, সাদেক গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মাজহারুল নামীয় একজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছ।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার