স্টাফ রিপোর্টার - ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন ভুমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনা মে কোটি কোটি টাকার সহায় সম্পদ গড়ে তোলা র অভিযোগ উঠেছে।
জানা যায় জীবন কুমার বিশ্বাস বাকতা,ভালুকা সহ বিভিন্ন ভুমি অফিসে চাকুরী কালিন সময়ে সরকারি সম্পত্তি ব্যাক্তি নামে ভুয়া কবুলাত নামা র মাধ্যমে এসিল্যান্ড অফিসের কতিপয় কর্মকর্তা র যোগসাজশে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয় নে কোটি টাকা মুল্যের জমি ক্রয় করেছেন নামে বেনামে। ময়মনসিংহ শহর ও নিজ এলাকায় রয়ে ছে জমি ও বাড়ি।
তিনি বিলাসী জীবন যাপন করেন।ময়মনসিংহ থেকে তিনি অফিসে পাইভেটকার নিয়ে আসা যাওয়া করেন।এ ছাড়াও তার বিরুদ্ধে রয়েছে ভয়াবহ জাল জালিয়াতি।এ ব্যাপারে তার সাথে মোবাইল ফোনে মতামত জানতে একাধিক বার ফোন দিলে বিজি পাওয়া যায়।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার