প্রথম বাংলা - ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস আর ১০০ টাকায় এক ডজন ডিম কিনতেই ময়মনসিংহ জেলা প্রশাস কের কার্যালয়ের সামনে দুপুরে লাইনে দাঁড়িয়েছেন দিনম জুর থেকে শূরু করে চাকুরীজীবি।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের জন্য ময়মনসিংহে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর। বাজারে র তুলনায় গরুর মাংস কেজিতে ২০০ টাকা ও ডিম প্রতি ডজনে ১২ থেকে ১৩ টাকা কম মূল্যে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রথম দিনেই মাংস কিনতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড়ে হিমশিম খেতে হয় আয়োজ কদের।
লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় পার হলেও শেষ পর্যন্ত কম দামে মাংস কিনতে পেরে খুশি মনে বাসায় ফিরতে দেখা গেছে সাধারণ মানুষকে।
আয়োজকরা জানান, চাহিদার ওপর ভিত্তি করে রমজান মাসজুড়ে প্রতি বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি করা হবে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করা হবে।
জানা যায় জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে কিছু ভর্তুকি দিচ্ছে । পাশাপাশি কিছু দানশীল ব্যক্তি সহযোগিতা করছেন যদি টাকার পর্যাপ্ত সংস্থান থাকে তাহলে সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রম চলমান রাখবে।
এই পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষজনের মধ্যে প্রাণিজ প্রোটিন সরবরাহ করার ব্যাপারে মাননীয় প্রধানম ন্ত্রীর একটি নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগী হয়ে এই কার্যক্রম শুরু করেছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার