
প্রথম বাংলা : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর অভিযানে সদরের বিদ্যাগঞ্জ বাজারে লগি বৈঠার মিছিলে অংশগ্রহণকারী ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ দুইজন কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মারফত সরকার, পিতাঃ মৃত - রহিম উদ্দিন সরকার, সাং- কুষ্টিয়া চকপাড়া, থানা - কোতোয়ালী, জেলা - ময়মনসিংহ, মোঃ জুলহাস ফরাজী, পিতা- হাকিম ফরাজী মোঃ,সাং - কুষ্টিয়া মাটিয়া তলা, থানা - কোতোয়ালী, জেলা - ময়মনসিংহ।
কোতোয়ালি (ওসি) শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার