প্রথম বাংলা - ময়মনসিংহ জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা ডিসেম্বর/২২ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতেয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ।
রবিবার ২২ জানুয়ারী সকালে পুলিশ লাইনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা শ্রেষ্ঠ নির্বাচিত অফিসারদের মাঝে পুরস্কার তুলেদেন।
জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুল ইসলাম ফকির,শ্রেষ্ঠ ইনচার্জ কোতোয়ালী মডেল থানার মোহাম্মদ শাহ কামাল আকন্দ, শ্রেষ্ঠ এসআই নিরুপম নাগ,এএস আই মো: সোহরাব আলী।নির্বাচিতদের মাঝে পুরস্কারের সনদ ও ক্রেস্ট দেন পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা।
এ সময় জেলার বিভিন্ন থানার অফিসারগন উপস্হিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার