প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ ২৯ জুন ২০২৬ খ্রিঃ (সোমবার) কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ),ময়মনসিংহ ।
অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের প্রত্যেক সদস্যের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস্ অনুসরণ করে উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার