
প্রথম বাংলা ; ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সভাপতি আবু সাঈদ ফরহান এবং সাধারন সম্পাদক নাইমুল করিম লুইন।সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন : সিনিয়র সহ সভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মনির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কমিটি অনুমোদন করেন। এবং আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার