প্রথম বাংলা - গত ১২ ও ১৩ ডিসেম্বর, ২০২২ তারিখ বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন,বিপিএম(বার),পিপিএম মহোদয় ময়মনসিংহ জেলায় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জেলা পুলিশের সার্বিক শৃঙখলা ও কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করেন ও এ সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশ না প্রদান করেন।
জেলায় অবস্থানকালে তিনি আইজিপি কাপ-২০২২ প্রিমিয়ার লীগ ক্রিকেটের উদ্বোধন করেন। তিনি আফিসার-ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন এবং জেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক বর্ণাঢ্য পুলিশ সমাবেশে বক্তব্য প্রদান করেন।এছাড়া,তিনি জেলা পুলিশ লাইনস্-এ মাল্টিপারপাস হল 'আনন্দলোকে মঙ্গলালোকে' এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এর উদ্বোধন করেন এবং ময়মনসিংহ জেলা পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিকল্পে বিভিন্ন যুগোপযোগী দিকনির্দেশনা প্রদান করেন।
ময়মনসিংহ জেলায় পরিদর্শনকালে জেলা পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতায় বিমুগ্ধ হয়ে সম্মানিত আইজিপি মহোদয় পুলিশ সুপার,ময়মন সিংহ জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্মানিত আইজিপি মহোদয়ের এই সৌজন্য তা ও বদান্যতা জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের জন্য অত্যন্ত গৌরবময় যা সকলের পেশাদা রিত্ব ও মনোবল বহুগূণে বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার