স্টাফ রিপোর্টার - মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধিনে ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ প্রতি বছর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে অভিযোগ উঠেছে।
জানা যায় গবেষণা খাতে বরাদ্দ কৃত অর্থ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এর নামে কাগজে কলমে বিভিন্ন পণ্য ক্রয় ও মেরামত,রক্ষণাবেক্ষণ কাজ দেখিয়ে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট হচ্ছে।মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর এর বাউন্ডারি দেওয়াল ও সদর দপ্তরের বিভিন্ন অংশ নাম মাত্র রংকরন,চুনকাম,মেরামত কাজের নামে ২০ লক্ষ টাকা বিল পরিশোধ করেছে গত ও চলতি মাসে।
বাস্তবে দেখা যায় ৫ লক্ষ টাকার কাজ হয়নি।
এছাড়াও বিভিন্ন পুকুর অফিসের কর্মচারী দিয়ে প্রতিবছর নাম মাত্র খনন ও মেরামত করে কয়েক কোটি টাকা বিল উওোলন করে দায়িত্বে থাকা কর্মকর্তা ও ঠিকাদার এর মাঝে ভাগবাটোয়ারা করা হয়।
এ ব্যাপারে প্রতিষ্ঠান এর মহাপরিচালক হিসাবে মতা মত জানতে একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায় নি।মহাপরিচালক নাকি সপ্তাহে দু একদিন ময়মন সিংহে এসে অফিস করে।বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার