
প্রথম বাংলা : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা সভাপতিত্বে অক্টোবর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অভিন্ন মানদন্ডের আলোকে অক্টোবর/২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে-পরিসংখ্যানের ভিত্তিতে “শ্রেষ্ঠ জেলা-ময়মনসিংহ”ও শ্রেষ্ঠ পুলিশ সুপার: মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার