August 25, 2026, 12:20 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের

Reporter Name

প্রথম বাংলা – : ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অ্যধাপক মোঃ আবু তাহের। বুধবার ৩১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই পদায়নের খবর জানা যায়।

অ্যধাপক মোঃ আবু তাহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে ১৯৯৩ খ্রিষ্টাব্দে ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তাঁর প্রথম যোগদানকৃত কর্মস্থল ছিল ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ। এরপর তিনি একে একে নেত্রকোণা সরকারি কলেজ, আনন্দ মোহন কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ এবং টাঙ্গাইলের কুমুদিনী সরকারি মহিলা কলেজের মতো দেশের বড় বড় সরকারি কলেজে অত্যন্ত সুনামের সাথে সফলভাবে দায়িত্ব পালন করেন। তাঁর নিজ উপজেলা কেন্দুয়া, জেলা নেত্রকোণা।

চলতি বছরের গত ৮ জানুয়ারি শিক্ষা বোর্ডটির প্রতিষ্ঠাকা লীন সময় থেকে কর্মরত চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল চাকরি থেকে অবসরে যাওয়ায় বোর্ডটির সচিব অধ্যাপক কিরীট কুমার দত্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST