স্টাফ রিপোর্টার - ময়মনসিংহ গণপুর্ত বিভাগের অধিনে সদর গণপুর্ত উপ বিভাগ সরকারি বিভিন্ন স্হাপনা মেরামত ও রক্ষনাবেক্ষেন এর কাজ করে থাকেন।জানা যায় উপ বিভাগের উপসহকারী প্রকৌশলী গন সরকারি বিভিন্ন দপ্তর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করতে সরকারি বরাদ্দ কৃত অর্থের অপচয় এবং অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন।
একটি সুত্রে জানা যায় উপ বিভাগীয় প্রকৌশলীর তত্বাব ধানে উপ সহকারী প্রকৌশলী মোস্তাক আহমেদ,আবুল কালাম গেল অর্থ বছরে সাহেব কোয়ার্টার উপ বিভাগীয় প্রকৌশলীর বাসভবন,ডাক বিভাগের অফিস,পুরাতন জর্জ কোর্ট,ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার এর বিভিন্ন ভবন মেরামত,রংকরন ও চুনকাম এর নাম মাত্র কাজ করে বরাদ্দের সিংহভাগ টাকা পকেটে তুলোছেন সংশ্লিষ্ট প্রকৌশলী গণ।
এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত হলে বেড়িয়ে আসবে অনিয়ম ও দুর্নীতি।এ ব্যাপারে মতামত জানতে উপ বিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী কে একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার