প্রথম বাংলা - ১ এপ্রিল রাত ১০ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের প্রায় ১২ কিলো মিটার সড়কে সড়কবাতি উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।২৪ নং ওয়ার্ডের ফকিরাকান্দা থেকে ছভাগিয়া সড়ক, বেপারী পাড়া সমাধানের মোড়, ফসিলের মোড় সড়ক ও পাগলা বাজার সড়ক, এবং ২৫ নং ওয়ার্ডের ময়না মোড় হতে বয়ড়া দিগারকান্দা ফিশারি মোড় এবং সাবেক ইউপি অফিস পর্যন্ত পুলসহ বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেভিং ল্যাম্প উদ্বোধন করেন মেয়র।
এ সময় ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লব ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মেয়র নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়ক বাতি উদ্বোধন করেছেন। এতে নগরীর অলিগলি আলোকিত হয়েছে। ২৫ নং ওয়ার্ডের দিগারকান্দার বাসিন্দা
সাংবাদিক সেলিম জানায় সড়ক বাতি স্থাপনের ফলে রাত হলে মনে হয় দিন। সম্মানিত নাগরিক দের মাঝে দেখা দিয়েছে আনন্দ উৎসাহ উদ্দীপনা।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার