ইকরামুল হক: বিশেষ প্রতিনিধি,
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অপহরণের পর গুলি ও পিটিয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
রবিবার ভোরে কালারমারছড়া বাজারসংলগ্ন কাউল্যার ব্রিজের পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটদোনা এলাকায় মৌসুমী চিংড়ি ঘের দেখাশোনা করছিলেন তোফাইল ও তার সহযোগীরা। রাতের অন্ধকারে একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে হামলা চালায়এ সময় তারা তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়।
পরবর্তীতে স্বজন ও গ্রামবাসী খোঁজাখুঁজি শুরু করলে ভোরের দিকে কাউল্যার ব্রিজের কাছে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহতের শরীরে গুলির চিহ্ন ও নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।হঠাৎ এ হত্যাকা ণ্ডে গ্রামজুড়ে শোকের মাতম নেমে এসেছে এলাকাবাসী এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার