প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ৩:০৬ পি.এম
মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

প্রথম বাংলা - রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৯৫ পিস ইয়াবা, ১৪৭ গ্রাম হেরোইন ও ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রুজু হয়েছে।
সুত্র, DMP news
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার