মোঃ রাশেদুল ইসলাম রিয়াদ, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধিঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয় নে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার করে মাদকসহ মাদক মামলার দুই জন আসামী পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়ার ঘটনার মূলহোতা যুবলীগ নেতা জনাব সাগরমাদবরকে গ্রেফতার করেছে র্যাব-৩ শনিবার (২মার্চ) মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানারঅফিসার ইনচার্জ হাফিজুর রহমান।
উল্লেখ্যঃ গত ২৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর ইউনিয়নের সূর্যমণি বাজারের পেছনে একটি বালুর মাঠে অভিযান পরিচালনা করে গাঁজাসহ আরিফ মাদবর (২৮) ও সবুজ মাদবর (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করে জাজিরা থানার উপ- সহকারি পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ও তার সঙ্গে থাকা তিন পুলিশ সদস্য জোহান, সবুজ ও ফারুক।
আটকের খবর পেয়ে যুবলীগ নেতা জনাব সাগর মাদব র সহ আরো কয়েকজন মাদক কারবারি ঘটনাস্থলেউপ স্থিত হয়ে ডাকাত ডাকাত বলে পুলিশকে ধাওয়া করে। এসময় ঐ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাঁজা সহ আটক করা আরিফ ও সবুজকে ছিনিয়ে নেয়।পরেঅব রুদ্ধ করা পুলিশ সদস্যদের মারধর করে সবুজ,সাগর সহ তাদের সঙ্গে থাকা মাদক কারবারিরা।
পরে স্থানীয় লোকজন পুলিশ সদস্যদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। ঘটনা জানতে পেরে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সুজন হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় ওই যুবলীগ নেতা সহ তার সঙ্গে থাকা সকলে পালিয়ে যায়।
এ ঘটনার সময় অভিযুক্ত যুবলীগ নেতা জনাব সাগরতা র ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি(লাইভ )সম্প্রচার করে।ঐ ভিডিওতে দেখা যায়,সাগর মাদবর সহ প্রায় ১০-১৫ জন লোক পুলিশ সদস্যদের ডাকাত ডাকাত বলে তারা করছে ও অসৌজন্যমূলক আচরণ করছে। যদিও পরে দেখা যায় জনাব সাগর মাদবরওই লাইভ ভিডিওটি তার প্রোফাইল থেকে ডিলিট করে দি য়েছেন।
ধৃত আসামি র্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকা র কথা স্বীকার করেছেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার