
প্রথম বাংলা : ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রিজ উত্তরবঙ্গ বাস স্ট্যান্ডে দীর্ঘদিন যাবত এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী মাদক সেবন এবং ব্যবসা করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে গত মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৬ মাদক ব্যবসায়ীদের নিয়ে একটি সঙ্গবদ্ধ দল মাদক বেচাকেনা করার সময় এ বিষয় নিয়ে প্রতিবাদ করলে মোঃ দাউদুল ইসলাম দাউদের উপর পূর্ব পরিকল্পিতভাবে তারা হামলা করে। এলাকাবাসী হামলার প্রতিবাদ করতে গেলে হামলা অংশগ্রহণকারী বিবাদী ১।মোঃ শাহিন মিয়া (৩৮) ২।ফজর আলী (২৮) উভয় পিতা মৃত্যুঃ কালা মিয়া, ৩।
বাহাদুর মিয়া (২৯) ৪। সাজ্জান মিয়া (২৫) উভয় পিতা নজরুল ইসলাম ৫।নজরুল ইসলাম (৫৬) পিতা অজ্ঞাত ৬।পাপেল মিয়া (২৬) পিতাঃ অজ্ঞাত ৭। লিয়ন মিয়া (২৩) ৮। লিমন মিয়া (২০) উভয় পিতাঃ অজ্ঞাত, সর্বসাং পাটগুদাম আটানী পুকুরপাড়, ওয়ার্ড নং-১৮,থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহ সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদী দীর্ঘদিন যাবত এলাকায় ও পাটগুদাম ব্রিজ উত্তরবঙ্গ বাসস্ট্যান্ডে মাদক সেবন সহ মাদক বিক্রি করিয়া আসিতেছে বলে অভিযোগ রহিয়াছে।
এ ব্যাপারে বাদী মোঃ দাউদুল ইসলাম দাউদ সহ এলাকাবাসী এর প্রতিবাদ করলে ঘটনার দিন রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় বিবাদীরা সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসঞ্জিত হইয়া এলাকার দোকানপাট ও লোকজনের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে লুটপাট ভাঙচুর করে ও হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যান। এ বিষয়ে আহতরা হলেন প্রণয় (২২), আলামিন (২০) ও সাজন (১৯) আগাইয়া আসিলে বিবাদীগণ তাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের সঙ্গে থাকা লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে বাইড়াইয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
পাশাপাশি জনৈক দ্বীন ইসলামের মনোহারী দোকানের ভিতর প্রবেশ করিয়া দোকানের ক্যাশ হইতে ৭.০০০/- (সাত হাজার) টাকা নিয়ে যায় এবং দোকানের ভিতর ভাঙচুর করিয়া ক্ষতি সাধন করে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এর পেছনে কারও অদৃশ্য হাত রয়েছে কি না—তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চলছে। এই ঘটনার পর বিবাদীরা বিভিন্ন সময় অস্ত্রশস্ত্রসঞ্জিত হইয়া মহড়া দিয়ে আসছে বলেও অভিযোগ পাওয়া যায়।
এলাকাবাসী ও স্থানীয় লোকজন তাদের এই কর্মকাণ্ডের ব্যাপারে মুখ খুলতেও সাহস পায় না তাদের ভয়ে এবং কার্যকলাপের কারণে এলাকাবাসী আতঙ্কিত /অতিষ্ঠ বিবাদীগণ তাদের যেকোনো ধরনের বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলে ছেলে মেয়ে ও পরিবার নিয়ে আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছেন এ বিষয়ে গত বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
উল্লেখিত বিষয়ে সুস্থ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসীর জোর দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার