
মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার:
আজ ২২ নভেম্বর ২০২৬ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভা নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি, ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ রাজস্ব-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি সরকারি ভূমি সংরক্ষণ, অনিষ্পন্ন ভূমি-সংক্রান্ত মামলা নিষ্পত্তি, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমিসেবাকে আরও আধুনিক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার