ভোলা সদর উপজেলায় মেঘনা নদীতে জাহাজের তলা ফেটে ১১লাখ লিটার ডিজেল সহ সাগর নন্দিনী -২ নামের একটি তেল বাহী জাহাজ ডুবে গেছে।আজ ভোরে উপজেলার
ধনিয়া তুলাতুলী সংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের সংগে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায়।ডুবে যাওয়া জাহাজের চালক সহ ১২জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলে ও কাস্টগার্ড।জাহাজের মাস্টার মাসুদ বেলাল বলেন,শনিবার রাতে ১১ লাখ লিটার তেল নিয়ে চট্রগ্রাম থেকে চাঁদ পুরের উদ্দেশ্যে রওনা দিই। আজ ভোরে ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে অপর একটি জাহাজের সংগে ধাক্কা লাগে।
এতে আমাদের জাহাজের তলা ফেটে যায়।এদিকে ডুবে যাওয়া জাহাজে থাকা তেল উদ্ধারে কাস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ঘটনা স্থলের দিকে রওনা দিয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার