প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১১:৩২ পি.এম
ময়মনসিংহে ছিনতাইকারী প্রান্ত’র সহযোগী শাকিল কে গ্রেফতার করেছে ১নং ফাঁড়ি পুলিশ

প্রথম বাংলা : ময়মনসিংহ গতকাল রবিবার (২৭সেপ্টেম্বর ২০২৬) দিনে দুপুরে গাঙ্গিনাপার বারী প্লাজার অপজিটে মালগুদামের শীর্ষ ছিনতাইকারী সিন্ডিকেট চক্রের প্রধান (প্রান্ত সহ তার সহযোগীরা আল-আমিন নামের ১যুবক ছুরিআঘাতে গুরুত্বর আহত করে।
এই দৃশ্য সাংবাদিক কামাল হোসেন ভিডিও ছবি ধারন করার সময় ছিনতাইকারী সিন্ডিকেট চক্র দেখে ফেলে । সাংবাদিক কামালের মোবাইল ছিনিয়ে নিয়ে ছবিগুলো ডিলেক্ট করে এবং কাউকে জানালে বা এই ব্যাপারে পত্রিকায় নিউজ করলে পরবর্তিতে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
ছিনতাইকারীদের ধরতে জেলা পুলিশ সুপার নির্দেশ দিলে পুলিশ তাদের খুঁজতে থাকে। ভোর বেলা প্রান্ত'র সহযোগী শাকিল কে ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে ১টি টিম শাকিলকে গ্রেফতার করে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার