June 26, 2026, 1:42 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরে সুন্দরী গৃহচারিকা মেয়ে কে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ।

Reporter Name

মো:মোশারফ হোসেন জেলা প্রতিনিধি রক্ষক যখন ভক্ষক রংপুরে পাঠ শালার মোড়ে পুলিশের বিলাশ বহুল বাড়িতে তরুণী হত্যাকে আত্নহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ স্থানীয়দের। পুলিশ কর্মকর্তা মাইনুলে র ইসলাম এর বাড়িতে কাজ করতেন সুন্দরী তরূণী মৌসুমি ১৭।রংপুর মহানগরীর মুন্সিপাড়া পাঠশালা সরকারি প্রাথ মিক বিদ্যালয়র বাথরুমে র ছাদে মৌসুমি নামে ১৭বছরের তরুণীর মরদেহ উদ্ধার। স্থানীয়দের অভিযোগ,নির্যাতন পরবর্তী হত্যা করে পার্শ্ববর্তী পুলিশ বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে তরুণীর মরদেহ।

স্থানীয় সুত্র বলছে,৫ জন পুলিশ কর্মকর্তা এবং কয়েক জন ব্যাংকার ও সরকারি উচ্চ পদস্থ কর্ম কর্তা মিলে বিলাশবহুল এই আবাসন তৈরি করে ছেন।সেখানেই প্রায় ন’মাস যাবৎ গৃহ-চারি কার কাজ করে আসছিলেন সুন্দরী তরূণী মৌসুমি। কুড়িগ্রাম জেলার সদর পুলিশ ফাড়ির ইনচার্জ মাইনুল ইসলাম’র বাড়িতে কাজ করতেন মৌসু মী। নিহত তরুণী মৌসুমী রংপুর সদর উপজেলার চন্দন পাট ইউনিয়নের আ: জলিল মিয়ার মেয়ে। মৃত মৌসুমির মা কল্পনা আক্তারের মৃতুর পরে রং পুর মহানগরীর ১২নং ওয়ার্ডে তার মামা মঞ্জুরুল ইসলাম এর বাড়িতে বেড়ে ওঠেন সে। মামা মঞ্জু রুল ইসলাম এর দারিদ্রতার কারণে,

রংপুর সরকারি কলেজের পিওন সুরুজ মিঞার মাধ্যমে তারই সু-পরিচিত পুলিশ কর্মকর্তা মাইনু লের ইসলাম এর বাড়িতে কাজ নিয়ে দেন তাকে। হঠাৎ করেই গত ১৩ ফেব্রুয়ারী ২৩ ইং সকালে স্থানীয়রা রংপুর মহানগরীর মুন্সিপাড়া পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরু মের ছাদে তরুণীর মরদেহ দেখতে পেয়ে,জরুরী সেবা ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়দের অভিযোগ,পুলিশের বাড়ি নামে পরিচিত।

“প্রয়াস এপার্টমেন্ট” এর কারো সাথেই এলাকা বাসীর তেমন কোন সম্পর্ক নেই। স্থানীয়দের সাথে তেমন মিশেন না এই বাড়ির মানুষ। তবে প্রায়ই রাতে এই বিলাশবহুল ফ্ল্যাট থেকে কান্না কাটি ও চিৎকার চেচামেচি শোনা যেত। পাঠশা লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম জানান,সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে স্কুলের আয়া সুমাইয়া স্কুলে গিয়ে বাথরুমের উপরে মরদেহের পা দেখতে পান। পরে স্কুল সংলগ্ন সহকারী শিক্ষিকা ফেরদৌসির বাসায় গিয়ে বলেন। ফেরদৌসী খবর পেয়ে আমাকে জানালে আমি দ্রুত স্কুলে যাই,তখন সময় আনুমানিক সকাল ৯টা আমি গিয়ে শুনি পুলিশ এসে তড়িঘড়ি করে লাশ নিয়ে গেছেন।

এলাকাবাসী প্রতক্ষদর্শীরা জানান,পুলিশ তরু ণির লাশ উদ্ধারের সময় আমরা দেখেছি তার দুই পায়ের রগ কাটা ছিলো। আমাদের ধারণা হয়তো তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা আরও জানান,তার মৃত নিশ্চি ত করতেই পায়ের রগ কাটা হতে পারে। এলাকা বাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,এধরণের ন্যাক্কা রজনক ঘটনার গভীরভাবে তদন্ত করা অত্যন্ত জরুরী। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,অবিলম্বে দোষীদের গ্রেফতার করা নাহলে আমরা এলাকাবাসী মানববন্ধন সহ আন্দোলন কর্মসূচি পালন করবো। রংপুর মেডি কেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে কর্মরত চিকিৎসক ডা: আয়শা পারভিন জানান,

মৌসুমির পোষ্ট-মোর্টেম করা হয়েছে, ভিসেরা রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। এবং ধর্ষণ হয়েছে কি না তা নিশ্চিত করতে ভ্যাজাইনাল সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়ে ছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এবিষয়ে জানতে রংপুর মেট্রোপলিটন কো তোয়ালি থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান-কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। একই বিষয়ে ওসি দতন্ত মো: হোসাইন জানান আমি ছুটিতে আছি এব্যাপারে তেমন কিছু বলতে পারিনা। তবে ইউডি মামলা হয়েছে বলে শুনেছি পোষ্ট মোর্টেম রিপোর্ট আসলে প্রয়োজনে নিয়মিত মামলা হতে পারে।

রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপ রাধ) আবু মারুফ জানান,নিহত তরুণী কুড়িগ্রাম জেলার সদর ফাড়ি ইনচার্জ মাইনুল এর বাসায় কাজ করতো,আপাতত মরদের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আ পাতত একটি ইউডি মামলা করা হয়েছে। এব্যা পারে প্রয়াস এপার্টমেন্ট এর নাইটগার্ড,কেয়ার টেকার,স্থানীয় ও বাড়ির সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবা দ করা হচ্ছে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নিহত মৌসুমির বিষয়ে জানতে চাইলে,তার মামা মঞ্জুরুল ইসলাম সাংবাদিক পরিচয় জানার সাথে সাথেই বলেন ভাই আমার নিউজ-টিউজ লাগবে না। যা হয়েছে তা আমরা সবকিছু মেনে নিয়েছি। কি মেনে নিয়েছেন? এমন প্রশ্ন করার সাথে সাথে ই ফোন কেটে দেন। পরে তাকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি। পরে রাত আনুমানিক রাত ১১টার দিকে তার নানার বাড়ী রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ড, ধোরার পাড় উত্তর রাধাকৃষ্ণপুর এলাকার স্থানীয় কবর স্থানে দাফন কার্য সম্পাদন করা হয়।

মো:মোশারফ হোসেন
রংপুর জেলা ভ্রাম্যমান প্রতিনিধি
০১৩০৩১৩৮৪৮৮



Our Like Page
Developed by: BD IT HOST