প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৪:০৫ অপরাহ্ণ
রক্তের বাঁধন চিরস্থায়ী বংশ পরিচয়

-
কবিতাঃ নির্মল প্রেম
কবিঃ রনী খাতুন
তাং- ২৭/০৯/২০২৩ ইং
বিনম্র শ্রদ্ধা আরও
নির্মল প্রেমে,
বেঁধে রেখেছি তোমায়
শ্রদ্ধায় ফ্রেমে।
-
সাদা মনের মানুষ
তুমি ভবে,
মানব চিত্ত গহিনে
চিরদিন রবে।
তোমরা আছো বলেই
গুণীজন হাসে,
আর্থিক ক্লেশ তবু
শান্তিতে ভাসে।
-
জীবন সংকটে সায়াহ্নে
মানুষের তরে,
তোমরাই দিতে পারো
পরিচিতি গড়ে।
কতো বিত্তবান ক্ষমতাধর
বসে আছে,
খবর লয়না এসে
গুণীদের কাছে।
-
রক্তের বাঁধন চিরস্থায়ী
বংশ পরিচয়,
তুচ্ছ সবই মানবপ্রেমীর
পথটাই জ্যোতিময়।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার