প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৩, ৭:৪২ অপরাহ্ণ
রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৫৫
প্রথম বাংলা - রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভি যোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৮৬৪০পিস ইয়াবা, ৭৬ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা ও ২৫৭ গ্রাম হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।
শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা রুজু হয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার