July 19, 2026, 7:34 pm
শিরোনামঃ
অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বাবিকিউ পার্টি -২০২৬ অনুষ্ঠিত সভাপতি-শাহীন ও সাধারণ সম্পাদক নাছির নির্বাচিত কোন পরীক্ষা না দিয়েই চাকরি, মন্ত্রণালয়ে যোগদান করতে এসে ধরা তনু হ’ত্যা মামলার প্রথম আসামি সম্পর্কে নতুন তথ্য দিলেন আইনমন্ত্রী সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত “টাউন হল সভা সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং অনুষ্ঠিত সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও ৩৫ লাখ টাকা লুট: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৯ শাহজাদপুর কর্মসূচি (এডিবি) এর আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রূপগঞ্জের রুবিনা গানে জনপ্রিয় মডেল অভিনেত্রী রুবিনা আলমগীর

Reporter Name

বিনোদন প্রতিবেদক :- ঢাকার অদুরে ছায়াঘেরা পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রাম রূপগঞ্জ। সেই গ্রামের সুন্দরী কন্যা রুবিনা। দুরন্তপনা ও হৈ হুল্লোড়ে গ্রামের মেঠোপথ মাতিয়ে বেড়ানো রুবিনা আলমগীর শোবিজের ঝলমলে ভুবনে নিজের প্রতিভার ছাপ রেখেছেন।

এসব পুরনো গল্প। তবে,,সবকিছুকে ছাপিয়ে এবার নিজের নামের উপর “রূপগঞ্জের রুবিনা’ শিরো নামের গানের মডেল হলেন প্রতিশ্রুতিশীল এই মডে ল কাম অভিনেত্রী। রুবিনা আলমগীরকে নিয়ে এই গানটি রচনার পাশাপাশি এতে কন্ঠ দিয়েছেন তরুণ সাংবাদিক মোস্তফা মতিহার। ইংরেজি নববর্ষ ২০২৩ উপলক্ষে গানটি নিজেস্ব “Rubina Alomgir” ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে বলে জানালেন এই মডেল কাম অভিনেত্রী।

” রূপগঞ্জের রুবিনা” শিরোনামের গানটি প্রসঙ্গে রুবিনা আলমগীর বলেন, আমাকে নিয়ে গান লেখা হয়েছে এটা নিঃসন্দেহে আমার জন্য এক বড় প্রাপ্তি। কথা, সুর ও গায়কীর কারণে গানটি সবশ্রেণীর শ্রোতাদের ভালো লাগবে বলেই আশা প্রকাশ করছি।

এছাড়াও মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি রুবিনা আলমগীরের গাওয়া চারটি কভার সং সহ নিজের লেখা “তুই বড় বেঈমান” শিরোনামের একটি মৌলিক গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগ্রই সেই গান গুলোর দৃশ্য ধারণের কাজ করা হবে।

আর বর্তমানে মুক্তির প্রতীক্ষায় রয়েছে রুবিনা আলমগীর অভিনীত দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের তিনটি আইটেম সং ও একটি মিউজিক ভিডিও। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বিশ্বাসী রুবিনা আলমগীর নিজের দক্ষতা ও প্রতিভায় আরোহন করতে চান সফলতার শীর্ষে।



Our Like Page
Developed by: BD IT HOST