রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঠেকাও নৈরাজ্য,বাঁচাও দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানেকুড়িগ্রামের রৌমারী উপজে লা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা দলিয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে ওই চত্বরেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি’র সভপতিত্বে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবু হোরায়রাসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেত্রীবৃন্দ।
এসময় বিএনপিকে হুশিয়ারি দিয়ে উপজেলা আও য়ামীলীগের সভাপতি প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেন,বৈশ্বিক করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব ক্ষতিগ্রস্থ হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ আছে বলে আমরা বাংলাদেশের মানুষ
স্বাভাবিকভাবে জীবন যাপন করছি, । আর এই ভালো থাকা বিএনপি মেনে নিতে না পেরে দেশে বিভিন্ন
নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে দিয়েছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন,বিএনপি কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে আমরা আওয়ামী লীগ বসে থাকবো না। দলের নেতা কর্মিদের তিনি
বলেন, আপনারা সব সময় প্রস্তুত থাকবেন বিএনপি যাতে কোন ধরণের নাশতকা করতে না পারে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মি ও সর্মথকবৃন্দ।
লিটন চৌধুরী
রৌমারী কুড়িগ্রাম
কার্ড নং AS - 164
01741150232
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার