রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামি-স্ত্রীকে কে কুপিয়ে জখম করেছে আপন বড় ভাই ও ভাতিজা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজে লার দাঁতভাঙ্গা ইউনিয়নের পশ্চিম কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত মো. ফুল মিয়া (৩২) ও স্ত্রী মৌসুমীকে (২৬) রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে ফুল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত মৌসুমীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শুক্রবার সকালে মৌসুমী বাদি হয়ে রৌমারী থানায় অভিযোগ দায়ের করেছেন।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরিফ হোসেন বলেন,মাথা ও পা কেটে যাওয়ায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতা লে স্থানান্তর করা হয়েছে মৌসুমীকে এখানে চিকিৎ সা দেওয়া হচ্ছে।স্থানীয় সুত্রে জানা যায়,৭৫ শতক জমি নিয়ে পশ্চিম কাউনিয়ারচর গ্রামের মৃত আছুর উদ্দিনের ছেলে ফুল মিয়ার সাথে আপন বড় ভাই ইসলাম উদ্দিন ও আইয়ুব হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। এরই সুত্রধরে বৃহস্পতিবার দুপুরে আইবয়ুব হোসেনের ছাগল ফুল মিয়ার ধান খেলে তিনি ছাগল ধরে এনে বেধে রাখেন। এনিয়ে বাগবিতন্ডার মাঝে মারামারি বাধে। আহত মৌসুমী বলেন, আমার জমির ধান খাচ্ছিল একটি ছাগল।
আমি ক্ষেত থেকে ওই ছাগল ধরে এন বেঁধে রাখি সন্ধ্যার দিকে আইয়ুবের স্ত্রী আইরিন (৪২) ছাগল নিতে এসে আমার সাথে বাগবিতন্ডা শুরু করেন। পরে আইয়ুব হোসেন (৪৮) তার ছেলে ইমরান (২৫) বড় ভাই ইসলাম উদ্দিন (৫৮) চলে আসেন এবং আমাকে এলোপাথারী মারতে থাকেন আমার স্বামি ফুল মিয়া এগিয়ে আসলে তাকে টেঁটা ও কোদাল দিয়ে কোপান ইমরান ও তার বাবা আইয়ুব হোসেন এসময় আমার স্বামির বাম পা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয় ও মাথা ফেটে দিলে মাটিতে লুটিয়ে পড়েন। তার দিতে এগিয়ে যেতেই আমার ডান হাতে দা দিয়ে কুপিয়ে আমাকেও মাটি ফেলে দেয় আইরিন বেগম। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ঘটনার পর থেকে আইয়ুব হোসেনসহ অভিযুক্তরা পালাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রৌমারী থানার ওসি (ভারপ্রাপ্ত) আনছার আলী বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি। মামলার কার্যক্রম চলামন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার