নূর মোহাম্মদঃলক্ষ্মীপুরের জনপ্রিয় প্রখ্যাত আলেম ও ইসলামি বক্তা মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করে ছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (৩ মার্চ) বেলা ৩টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতা লে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ব্রেনস্ট্রোক করে বেশ কয়েকদিন ধরে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
মাওলানা লুৎফর রহমানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন তার জামাতা চর লামচি তালিমুল কোরআন নূরানী মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ।রোববার বিকেলে তিনি বলেন, আমার শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।এখনো তার জানাজা, দাফন -কাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশ বাসীর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি।
মাওলানা লুৎফর রহমানের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে। তার বাবার নাম মৃত মাওলানা আব্দুস সামাদ। ব্যক্তিজীবনে তিনি ৫ কন্যা ও ২ ছেলের বাবা।কর্মজীবনে তিনি রাজ খালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামে র সঙ্গে দায়িত্ব পালন করছেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হন।
লুৎফর রহমান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ইসলামি আলোচক হিসেবে তিনি বেশ জনপ্রিয়। দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। সারা দেশে অসংখ্য গুণগ্রাহী রয়েছে প্রবীণ এ বক্তার।
তার মৃত্যুর খবরে সামাজিক মাধ্যমে শোকজানিয়েছেন অনেকেই রুহের মাগফিরাত কামনা করেছেন ভক্তরা।
পারিবারিক সূত্রে জানা গেছে,১৪ ফেব্রুয়ারি সকাল সা ড়ে ৯টার দিকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।তিনি ব্রেনস্ট্রোক করেছেন বলে জানিয়েছিলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার