প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ৩:২৪ পি.এম
লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মোহাম্মদ আলী-স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এণ্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।বৃহস্পতিবার ২০ আগষ্ট সকাল থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ মঞ্জুর হোসেন ও কৃষিবিদ সাইফুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষিতে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার