August 24, 2026, 12:44 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে আ. লীগের সভাপতি মনছুর মোল্লা ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

Reporter Name

সবুজ হোসেন রাজা (সিরাজগঞ্জ)জেলা প্রতিনিধি : মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনছুর মোল্লা (৫০) নামের ওয়ার্ড আ.লীগ সভাপতিকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৯ আগষ্ট) বেলা ১২টায় অভিযান চালিয়ে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি চর-বেলতৈল গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে মো. মনছুর মোল্লা প্রতিবেশী তাঁত শ্রমিকের শিশু কন্যা স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রীকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে জন শুন্য বাড়িতে তার ঘরে নিয়ে যায়।

পরে গামছা দিয়ে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কৌশলে গামছাটি মুখ থেকে সরিয়ে চিৎকার দিয়ে মনছুর মোল্লার কাছ থেকে ছুটে কান্নাকরতে করতে দৌড়ে বাড়িতে যায়। পরে তার বাড়ির লোকজনকে শিশুটি বিষয়টি জানায় প্রতিবেশী ও অভিযুক্তের পরিবার সূত্রে জানা যায়,মেয়েটি কান্না করতে করতে বাড়িতে যাও য়ার পর তার পরিবারের লোকজন এসে মনছুরকে মারধর করেন এবং মনছুরের বাড়িতে ভাংচুর করে।

গ্রেফতারের আগে সোমবার মনছুর মোল্লা এই প্রতিবেদক কে জানায়, আমার প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা ঘটনা সাজিয়েছে। প্রকৃতপক্ষে গত ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে ও নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি তাই আমার রাজনৈকিতক পদ ও সন্মানহানী করাই তাদের উদ্দেশ্য।

এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন,মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে আত্মগোপনে থাকা আসামী মনছুর মোল্লাকে অভিযান চালিয়ে উপজেলার রেশমবাড়ি গ্রাম থেকে গ্রেফ তার করা হয়েছে। আজই শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST