প্রথম বাংলা - আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ রবিবার (১১ জুন)। তিনি ‘ওয়ান-ইলেভেনের’ সরকারের সময় দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান।
২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর, ক্ষমতা গ্রহণ করা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতিকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা বন্দিদশায় অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে তাকে জেল মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি ওঠে। বিভিন্ন মহল থেকে জনগণের স্বতঃস্ফূর্ত ও বারংবার দাবি ও চাপে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস বিজয় অর্জন করে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হন। এরপর আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে।
- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ১১ জুন,২০২৩ রোজ রবিবার,সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় শামসুল হক মঞ্চে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন
এহতেশামুল আলম সভাপতি
জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ
এবং
এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল
সাধারণ সম্পাদক
জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার