প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
“শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু

নিজস্ব প্রতিবেদক |ঢাকাবাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ প্রজন্মের আইকন আয়মান হোসেন অপু বলেছেন, দলের দুঃসময়ে শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইনশাআল্লাহ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব দ্রুতই দেশে ফিরে আসবেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের বিভিন্ন প্লাটফর্ম থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "দেশি-বিদেশি ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে বীরের বেশে আমাদের জননেত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। আমাদের স্লোগান হলো- আদর্শ, সাহস ও শান্তিপূর্ণ সংগ্রাম।
আমরা যেকোনো সময় রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছি" বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নেতাকর্মীরা আয়মান হোসেন অপুর নেতৃত্বে দলের দুঃসময়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে,
শেখ হাসিনার আস্থার জায়গা হিসেবে আয়মান হোসেন অপু ত্যাগী ও সাহসী নেতৃত্বের মাধ্যমে সারা দেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন।‘গেরিলা বাহিনী’ হিসেবে পরিচিত এই সংগঠনের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে শেখ হাসিনার ফিরে আসা এবং সংগঠনকে পুনরায় শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার