প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ

সেলিম মিয়া : ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ কমরুল হাসান ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন করেন। ৩০ জুন ২০২৬ খ্রিঃ (মঙ্গলবার) পরিদর্শনকালে পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান এবং সার্কেল অফিস প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়।
পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার সার্কেল অফিসে কর্মরত সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সার্কেল অফিসের সার্বিক দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। তিনি সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল), ময়মনসিংহ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার