May 26, 2026, 10:50 am
শিরোনামঃ
“বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ, আলোচনা হবে ১০ বিষয়ে

Reporter Name

প্রথম বাংলা – আজ রোববার শুরু হচ্ছে সচিব পর্যায়ের বৈঠক। দীর্ঘ তিন বছর পর অনুষ্ঠিতব্য সচিবদের সভায় গুরুত্বপূর্ণ কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রধানমন্ত্রী সচিবদের কী দিক-নির্দেশনা দেন সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন প্রশাসনের কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

প্রশাসনের গুরুত্বপূর্ণ এই বৈঠকে আগামী দিনের অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে হলে জানা গেছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ভার্চ্যুয়ালি বৈঠক হলেও সরাসরি সভা হয়নি। একই দিনে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্ত বায়ন কমিটির (নিকার) বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।আজ রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় নিকার এবং দুপুর ১টায় সচিব সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান বৈশ্বিক সংকটকালীন প্রেক্ষাপটে দেশের অর্থনীতিকে সুসংহত রাখা, কৃষির উৎপাদন বাড়াতে সারের জোগান নিশ্চিত করাসহ দেশের খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং জ্বালানি সংকট সমাধানের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে সচিবদের উদ্দেশে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠেয় সভায় সচিবদের সঙ্গে ১০টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। বিষয়গুলোর ওপর সচিবদের মতামত শুনবেন তিনি। বিষয়গুলো হচ্ছে— দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ,বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতিকে সুসংহত রাখা,জ্বালানি নিরা পত্তা নিশ্চিতকরণ,প্রয়োজনীয়তার নিরিখে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণ,কৃষির

উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সারের জোগান নিশ্চি তকরণ ও পতিত জমি চাষাবাদ,সরকারি কাজে আর্থিক বিধিবিধান অনুসরণ করা,সরকারি সেবা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক পরিকল্পনা, ভূমিকম্প-অগ্নিকাণ্ড-বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে পর্যালোচনা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির পর্যালোচনা এবং সুশাসন ও শুদ্ধাচার।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নিকারের অনু ষ্ঠেয় সভায় দেশে আরো দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব তুলে ধরা হবে। এ সময় বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠনেরও প্রস্তাব উত্থা পন করা হবে। নতুন এ দুটি বিভাগ হলে দেশে বিভা গের সংখ্যা দাঁড়াবে ১০টিতে।
সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST