প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ
সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধান

প্রথম বাংলা-সরকারী সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি,
দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডা এর উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার