সেলিম মিয়া : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি বলেছেন, দেশে গণমাধ্যমকে অবাধ, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে।
মন্ত্রী শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণ তন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই প্রক্রিয়ায় গণমা ধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গণমাধ্যম সঠিক তথ্য জন গণের সামনে তুলে ধরেছিল বলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ অবদান জাতি কখনো ভুলবে না। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।
সাংবাদিকদের পেশাগত সমস্যার বিষয়েও তিনি গুরুত্বারো প করে বলেন, সাংবাদিকদের ন্যায্য দাবি ও সমস্যার সমা ধান ছাড়া গণমাধ্যমের বিকাশ সম্ভব নয়।
কল্যাণ ট্রাস্টের তহবিল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন,জেলা ও উপজেলা পর্যায়ে সহায়তা র পরিমাণ বর্তমানে খুবই কম, যা বৃদ্ধি করা জরুরি।
সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ভাতা কাঠামো প্রণয়নের ওপরও তিনি জোর দেন,যাতে প্রকৃত সাংবাদিকরাপেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
তিনি আরও বলেন,সরকার গণমাধ্যমবান্ধব এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে। সরকার ভুল করলে গণমাধ্যম তা গঠনমূলকভাবে তুলে ধরবে, তবে অপপ্রচার বা মিথ্যা তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন,অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে সর কার কাজ করছে এবং স্থানীয় প্রেস ক্লাবগুলোর উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি এম. আইয়ুব আলী-এর সভাপতিত্বে
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার