প্রথম বাংলা - ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক মুজতবা খন্দ কারের মাতা নাজমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)শনিবার(২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থা য় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর"তিনি দুই ছেলে,ছয় মেয়ে ও নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ রোববার বাদ জোহর নড়াইল সদর থানার কামাল প্রতাপ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মুজতবা খন্দকারের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ডিআরইউ দপ্তর সম্পাদক রফিক রাফি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার