আবদুল মামুন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিটেক্সের তুলার গোডাউ নের আগুন অবশেষে ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস,নৌবাহিনী,বিমান বাহিনী, সেনাবাহিনী,ও বিজিবির সম্মিলিত দল।রবিবার (১২ মার্চ) সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনা র ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।তিনি বলেন, সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর আগুন নেই। তবে কিছু জায়গা থেকে ধোঁয়া উঠছে।
জেলা প্রশাসন জানায়,সপ্তাহ খানেক ধরে এসএল গ্রুপের গোডাউনটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে,ওয়েল্ডিংয়ের আগুনের স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনে প্রায় দুই হাজার ৭০০ টন তুলা মজুদ ছিল। এগুলো দাহ্য হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে।এ দিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে ১০ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম কে। এছাড়া সদস্য করা হয়েছে চট্টগ্রাম পুলিশ সুপারের প্রতিনিধি,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের প্রতিনিধি,ফায়ার সার্ভিসের প্রতিনিধি,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি,সীতা কুণ্ড উপজেলা নির্বাহী অফিসার,সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ,বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) প্রতিনিধি, বিস্ফো রক পরিদপ্তরের প্রতিনিধি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) প্রতিনিধি কে।তাছাড়া শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ছোট কুমিরা ন্যামসন ডিপোর পাশে এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স গ্রুপের ভাড়ায় নেওয়া একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নি-দুর্ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সীতাকুণ্ডে সম্প্রতি কয়েকটি বড় অগ্নি-দুর্ঘটনা ঘটে ছে। এরমধ্যে গত বছরের ৪ জুন রাতে উপ জেলার কদমরসুল এলাকায় অবস্থিত বিএম ডিপোতে ভয়া বহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার ঘণ্টা খানেকের মধ্যে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর টানা ৮৬ ঘণ্টা আগুন জ্বলতে থাকে। একপর্যায়ে পুলিশ,সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগু ন নিয়ন্ত্রণে আসে। ওই দুর্ঘটনায় আশপাশে থাকা ফায়ার সার্ভিসকর্মী ও শ্রমিকসহ ৫১ জন নিহত হন। এছাড়া আহত হন প্রায় দুই শতাধিক। এই সময় প্রায় ১৬০ টি আমদানী-রপ্তানী কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়।উল্লেখ্য যে,গত শনিবার (৪ মার্চ) উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল কেশবপুর এলাকার সীমা অক্সিজেন লিমিটেড নামে কার খানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে এ পর্যন্ত ৭জন নিহত এবং ২৫ জন আহত হন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার