
মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার:
সেবার ব্রতে চাকরি—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদেরশারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত।
অদ্য ১৬ নভেম্বর ২০২৬খ্রি.তারিখ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৮.০০ঘটিকা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুর ইসলাম, এআইজি (কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোঃ আল আমিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থি ত ছিলেন জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী জেলা, জনাব নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনী জেলা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লক্ষ্মীপুর এবং সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, আরআই (পুলিশ লাইন্স) জনাব মোঃ শফিকুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।
প্রার্থীদের পরবর্তী ইভেন্ট এর জন্য প্রস্তুতিসহ আগামী কাল সকাল ০৮.০০ ঘটিকায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়। প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরী ক্ষার ১ম দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্য সহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ১ম দিনের কার্যক্রম সমাপ্ত করেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার