এস এম পারভেজঃআগামী ১০ ডিসেম্বর চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে হাইমচরে চলছে ব্যাপক প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সাহেদ হোসেন বেপারী তার প্রার্থীতা ঘোষণা করেন।
সাহেদ হোসেন বেপারী তার বক্তব্যে বলেন ১০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী সাহেদ হোসেন বেপারী। এ সময় তিনি বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ দেশের শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক সংগঠন।
যা ২০০৮ সাল থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর হাইমচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আহ্বান করা হয়েছে।
তিনি বলেন- আওয়ামী পরিবার তথা মুজিব আদর্শের একনিষ্ঠ কর্মীদের সংঘবদ্ধ করার মনোবাসনা থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করছি। এ পদে আমি নির্বাচিত হলে দলে যায়গা করে বসা অনুপ্রবেশকারীদের ছাটাই করে হাইব্রিড মুক্ত আওয়ামী লীগ হাইমচর বাসীকে উপহার দিব- ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার