✍️ খান মাহাদী
স্বার্থবাদিদের জগতে আমি এক ছোট উপগ্রহ
প্রাণহীন ভালোবাসায় আজ আমি বড় নিরহ,
অপ্রত্যাশিত কিছু এলিয়েনের সাথে হয়েছে দেখা
যার ইঞ্জিনই চলেনা না ঢালিলে কাগজের টাকা।
এই স্বার্থের গ্রহে হয়েছে বড় আঘাতের ঘূর্ণিঝড়
ক্ষতবিক্ষত হৃদয়ের রক্তক্ষরণে আজ দেহ নিথর,
হয়েছে রক্তবর্ণ অশ্রুজলের প্লাবনে প্লাবিত এই গ্রহ
মেঘে ঢাকা রুদ্রহীন রক্তে জরজড়িত এক নিরহ।
এই শত ভালোবাসার নক্ষত্রেও হয়নি আলোকিত
অন্ধ বিশ্বাসটাই আমাকে করেছে আজ বিতাড়িত,
হারিয়ে যাবো একদিন না জানিয়ে স্বর্গীয় ঠিকানায়
প্লাবনের আঘাত গুলি কেন কাঁদায় দফায় দফায়।
হতাশার মেঘে মেঘাচ্ছন্ন আঙ্গিনা আমার
হৃদয়ের মৃত্যু দিয়ে করতে হবে জয়
স্বজন পরিবারের কাছে চাই আমি বরাবরই ক্ষমা
থাকুক যতই আমার প্রতি হাজারো অভিমান জমা।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার