প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ
হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক

সেলিম মিয়া : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় সরকারের চলমান খাল খন কর্মসূচির বর্তমান অবস্থা ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।৯ জুন ২০২৬ মঙ্গলবার উপজেলার খাল খন প্রকল্প এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজের গুণগত মান, অগ্রগতির হার এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি ও নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি প্রকল্প সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর খাল খন শুরু হওয়ায় কৃষক ও স্থানীয়রা উপকৃত হবেন। জলাবদ্ধতা কমলে ফসলের উৎপাদনও বাড়বে বলে তাদের প্রত্যাশা।
জনসেবায় জেলা প্রশাসন, ময়মনসিংহ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন উন্নয়নমূলক সকল কার্যক্রম মনিটরিং করছে বলে জানান জেলা প্রশাসক।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার