প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ
হিংসাতে যার মগজ ভরা সাধুর মুখোশ মুখে, নিজের স্বার্থে ব্যাকুল থাকে জ্বলে পরের সুখে
মানুষ সেজন নয়
কবি-মোহাম্মদ আলমগীর
- পরের ক্ষতি চিন্তা করে
ব্যস্ত যে জন রয়,
অন্য যে সব দাও উপমা
মানুষ সে জন নয়।
হিংসাতে যার মগজ ভরা
সাধুর মুখোশ মুখে,
নিজের স্বার্থে ব্যাকুল থাকে
জ্বলে পরের সুখে।
- মুখের কথায় দেখবে তাদের
কী অমৃত ঝরে,
মানুষ তাদের চিনতে পারে
নিজেই ঠকার পরে।
এদেরকে ভাই চিনতে পারা
বড়ই কঠিন কাজ,
রক্তের বাঁধন ছিন্ন করতে
পায় না কোনো লাজ।
- নিজের মোহের নেশায় তারা
বদলায় কত রূপ,
আপন সেজে চলার পথে
খনন করে কূপ।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার