প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৭:৪৪ পি.এম
হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
অদ্য ৩০/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৩:৩০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সভাপতিত্বে ঢাকা জেলায় বসবাসকারী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রয় রোধে সচেতন ও সতর্ক থাকার জন্য সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত আলোচনা সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার