আকিজ গ্রুপ অব কোম্পানি ও ঘুমধুমের বিএনপি নেতা নুরুল আলম সিকদারের দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হল ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজের মধ্যস্থতায়।
৩১ অক্টোবর সোমবার সরকারি সার্ভেয়ারের উপস্থিতিতে আকিজ গ্রুপের ঘুমধুম কুমির খামার সংলগ্ন জমি ও নুরুল আলম সিকদারের জমির সিমানা বিরোধের একটি স্থায়ী সন্তোষজনক সমাধান হয়।
এ সময় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছৈয়দ আলম, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন সিকদার, সমাজসেবক ঝুলন কান্তি দে, শাহাদাত উল্লাহ, আওয়ামীলীগ নেতা রিয়াজুল হক, জহিরুল ইসলাম সোনালী, উদীয়মান সমাজসেবক বারেক আজিজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার