প্রথম বাংলা - দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার জেলাগুলো হলো,ঢাকা, রাঙ্গামাটি,বান্দরবান,টাঙ্গাইল,পাবনা,শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা,ফেনী ও গাজীপুর।বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে গাজীপুরের ডিসি আনিসুর রহমানকে ঢাকা, জন নিরাপত্তা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙ্গামাটি,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব (উপ-সচিব) শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দর বান,প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মু. আসাদুজ্জামানকে পাবনার ডিসি করা হয়েছে।
পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) আরিফু জ্জামানকে শরীয়তপুর, শুভ অভিনন্দন লক্ষ্মীপুর জেলা প্রশাসক কে মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অর্থ বিভাগে সংযুক্ত উপ-সচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর
,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) খন্দকার মু: মুশফিকুর রহমানকে কুমিল্লা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপ-সচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী এবং বিদ্যুৎ বিভাগের উপ-সচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুর জেলার ডিসি করা হয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার