প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ
২নং দক্ষিণ হামছাদী ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ আরিফ হোসেন
পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন।
কমিশন ঘোষিত এই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন জুড়ে উৎসবের আমেজ বইছে। আজ ২৭ মার্চ বুধবার বেলা ১ টায় রিটার্টিং অফিসার স্বপন ভৌমিকের কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে ভোটার-সমর্থক সাথে নিয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশা ব্যাক্ত করেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার