প্রথম বাংলা - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০ ২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। আমরা আরও এগিয়ে যাব। সেটা মাথা য় রেখেই আমরা আমাদের সমস্ত উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করছি। আমরা নারীদের সম্পৃক্ত করে এগি য়ে যাব।রোববার (২২ জানুয়ারি) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন (এইউডব্লিউ)’র কাউন্সিল অব প্যাট্রনস-এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,সবার জন্য খাদ্য,শিক্ষা ও স্বাস্থ্যসে বাসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার সর কারের প্রধান লক্ষ্য।এ প্রসঙ্গে তিনি এইউডব্লিউ প্রতিনিধি দলকে এমন শিক্ষাক্রম প্রণয়ন করতে বলেন-যা শিক্ষার্থীদের উদ্যোক্তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে।সরকারপ্রধান বলেন, ‘শুধু সাধারণ শিক্ষা নয়, এমন শিক্ষা প্রদান করুন যা তাদের দক্ষ করে তুলবে, বেকার তৈরি করবে না।’
এই বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি জমি দান করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,যেকো নো দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষা অপরিহার্য।এ সময় প্রধানমন্ত্রী সংক্ষিপ্তভাবে তার সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার